Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নড়াইলে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

BN DESK
01 July 2024, 03:05 PM পড়তে ১ মিনিট
নড়াইলে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

করতোয়া নিউজ ডেস্ক:  নড়াইল সদর উপজেলায় বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। এ সময় তাদের সঙ্গে থাকা আরও একজন আহত হয়েছেন।

রোববার (৩০ জুন) মধ্যরাতে উপজেলার কলোড়া ইউনিয়নের রামনগরচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন-যশোরের মনিরামপুর উপজেলার কাজীয়াড়া গ্রামের রতন মণ্ডল, খুলনার নিজগ্রাম এলাকার মিল্টন রায় ও সাতক্ষীরার তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের নন্দ ঢালি।

আহত চিত্ত মণ্ডল একই এলাকার বাসিন্দা। তিনি নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ দিন আগে বাড়ি থেকে শূকর চরাতে বের হয়েছিলেন তারা। বিভিন্ন এলাকা ঘুরে তিন দিন আগে তারা নড়াইল সদর উপজেলার রামনগরচর বিলে এসেছিলেন। রোববার মধ্যরাতে বৃষ্টির সময় বজ্রপাতে চারজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়। অন্যজন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই পড়ে ছিল। সকালে স্থানীয়রা মাঠে যাওয়ার সময় তাদের দেখতে পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে পাঠায়।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তিনটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

নড়াইলে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

B
BN DESK | 01 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার