নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় রাস্তা পার হওয়ার সময় গ্রীণ লাইন পরিবহনের একটি বাসের চাপায় প্রাণ গেছে ৭০ বছরের বৃদ্ধা আয়েশা বেগমের (৭০)।
বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পদুয়া সুইচ পার্কের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়েশা বেগম উপজেলার পদুয়া খন্দকার পাড়া গ্রামের মৃত মোহাম্মদ ইউনুচের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য মো. শাব্বির আহমদ জানান, মেয়ের শ্বশুর বাড়ি থেকে সকালে বাড়ি ফিরছিলেন আয়েশা বেগম।
ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী গ্রীণ লাইন বাস ওই বৃদ্ধাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।