Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ধর্মমন্ত্রীর সঙ্গে পিস্তল নিয়ে দেখা করতে আসা ২ যুবক আটক 

BN DESK
08 July 2024, 01:58 PM পড়তে ১ মিনিট
ধর্মমন্ত্রীর সঙ্গে পিস্তল নিয়ে দেখা করতে আসা ২ যুবক আটক 

নিউজ ডেস্ক: জামালপুরের ইসলামপুরে ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলালের সঙ্গে দেখা করে বের হওয়ার সময় যুবকের কোমরে পিস্তল দেখে স্থানীয় নেতাকর্মীরা তাদের মারধর করে পুলিশে দিয়েছে। 

রোববার (৭ জুলাই) রাত ১০টার দিকে ইসলামপুর পৌর শহরের জেলা পরিষদ ডাকবাংলোতে এ ঘটনা ঘটে।

আটককৃত দুইজন হলেন- মেলান্দহ উপজেলার বয়রাডাংগা এলাকায় হাজী আবুল হোসেনের ছেলে তানভীর আহমেদ তপু ও ওই উপজেলার পাছুরপাড়া আলতাফুর রহমানের ছেলে নিহাল আহমেদ ললাট (২৫)

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে ইসলামপুর উপজেলার ডাক বাংলোতে দুই যুবক ধর্মমন্ত্রীর সাথে দেখা করেন এবং একসাথে ছবি ও তোলেন। ধর্মমন্ত্রী ইসলামপুর উপজেলায় আসলেই মাঝেমধ্যেই ওই দুই যুবক এসে দেখা করতেন। ধর্মমন্ত্রী সঙ্গে তাদের পূর্ব পরিচিত। গতকাল রোববার রাতে ধর্মমন্ত্রীর সঙ্গে দেখা করে বের হওয়ার সময় দরজায় নিচু হয়ে জুতা পড়ার সময় আটককৃত নিহাল আহমেদের কোমরে পিস্তল চোখে পড়ে। এ সময় স্থানীয় নেতাকর্মীরা ওই দুই যুবককে আটক করে মারধর করে পুলিশকে খবর দেন। পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে দেখেন ওই পিস্তলটি খেলনা পিস্তল।

ইসলামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, ধর্মমন্ত্রীর সঙ্গে তাদের পূর্ব পরিচিত ছিল। এর আগেও তারা বিভিন্ন সময় দেখা করেছেন মন্ত্রীর সঙ্গে। গতকাল দেখা করে বের হওয়ার সময় কোমরে পিস্তল দেখে লোকজন ধরে পুলিশকে খবর দিলে পুলিশ আটক করে থানায় নিয়ে আসেন। কোমরে থাকা পিস্তলটি খেলনা পিস্তল। আটককৃত দুইজনকে জিজ্ঞাসাবাদে আমাদের কাছে মনে হয়েছে কোনো অসৎ উদ্দেশ্যে ধর্মমন্ত্রীর সঙ্গে দেখা করতে যায়নি।                   

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

ধর্মমন্ত্রীর সঙ্গে পিস্তল নিয়ে দেখা করতে আসা ২ যুবক আটক 

B
BN DESK | 08 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার