Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টিএমএসএস’র সাবেক পরিচালকের কারাদন্ড ও জরিমানা

BN DESK
05 September 2026, 07:24 PM পড়তে ১ মিনিট
টিএমএসএস’র সাবেক পরিচালকের কারাদন্ড ও জরিমানা

প্রতারণামূলকভাবে টিএমএসএস’র পাঁচ কোটি টাকা আত্মসাৎ করায় টিএমএসএস’র সাবেক পরিচালক মশিউল ইসলাম টিপুর বিরুদ্ধে দায়েরকৃত চেক ডিজঅনার মামলার রায়ে বৃহস্পতিবার (১৬ মে) বগুড়ার প্রথম যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও সমপরিমাণ অর্থ জরিমানার রায় ঘোষণা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, টিএমএসএস’র সাবেক পরিচালক মশিউল ইসলাম টিপু সংস্থায় কর্মকালীন টিএমএসএস কর্তৃপক্ষকে ভুল বুঝিয়ে নতুন ব্যবসা পাইয়ে দেওয়ার নামে সংস্থা থেকে পাঁচ কোটি টাকা গ্রহণ করেন। পরবর্তীতে কোনো ব্যবসা ও অর্থ ফেরৎ না দিলে কর্তৃপক্ষ বারবার তাকে তাগাদা দিলে তিনি বিভিন্ন তারিখে ১০ কিস্তিতে পরিশোধের জন্য ১০টি চেক প্রদান করেন। চেকে উল্লিখিত তারিখ অনুযায়ি ব্যাংকে জমা প্রদান করলে সকল চেক ডিজঅনার হয়। পরে প্রতিষ্ঠানের পক্ষে খলিলুর রহমান বাদি হয়ে মামলা দায়ের করেন। মশিউল ইসলাম টিপু বগুড়া সদর উপজেলার নামাজগড়ের মৃত মোফাখখারুল ইসলামের ছেলে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

টিএমএসএস’র সাবেক পরিচালকের কারাদন্ড ও জরিমানা

B
BN DESK | 16 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার