Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ২৫

BN DESK
31 May 2024, 11:19 AM পড়তে ১ মিনিট
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ২৫

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ১২ জন ভর্তি হয়েছেন। এর বাইরে বরিশাল বিভাগে ৪ জন, ঢাকা বিভাগে ৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩ জন ও খুলনা বিভাগে ২ জন রোগী ভর্তি হয়েছেন। এদিকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ১০৩ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ৫৭ জন এবং ঢাকার বাইরে ৪৬ জন ভর্তি ছিলেন।

এদিকে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী। এদের মধ্যে ১৯ জন নারী ও ১৭ জন পুরুষ। এছাড়া চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুই হাজার ৮৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষ ১ হাজার ৭১২ জন ও নারী ১ হাজার ১২৩ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
স্বাস্থ্য

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ২৫

B
BN DESK | 30 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার