Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিজ গ্রামেই দুর্বৃত্তের ছুড়িকাঘাতে জখম হলেন পুলিশ কর্মকর্তা

BN DESK
04 July 2024, 01:39 PM পড়তে ১ মিনিট
নিজ গ্রামেই দুর্বৃত্তের ছুড়িকাঘাতে জখম হলেন পুলিশ কর্মকর্তা

নিউজ ডেস্ক:  নড়াইলে লোহাগড়া উপজেলায় এক পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার (৩ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার পাঙ্খারচর এলাকায় এ ঘটনা ঘটে। 

আহত ওই পুলিশ কর্মকর্তার নাম কাজী ইমরান (৪৫)। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার দক্ষিণ পাঙ্খারচর গ্রামের মৃত নাজির আহমেদের ছেলে ও গোপালগঞ্জ পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত আছেন।

আহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাজী ইমরান একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে কর্মস্থল থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ পাঙ্খারচর পাকার মাথা বটতলায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে জখম করেন। এ সময় চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

নিজ গ্রামেই দুর্বৃত্তের ছুড়িকাঘাতে জখম হলেন পুলিশ কর্মকর্তা

B
BN DESK | 04 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার