Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কারাবাও কাপের চতুর্থ রাউন্ডে ম্যানসিটি

BN DESK
02 September 2026, 12:33 PM পড়তে ১ মিনিট
কারাবাও কাপের চতুর্থ রাউন্ডে ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক : অবশেষে সিটি’র জার্সিতে গোলের নাগাল পেলেন পর্তুগালের মিডফিল্ডার ম্যাথিউস নুনেজ। নুনেজের প্রথম গোলে কারাবাও কাপের তৃতীয় রাউন্ডে ওয়াটফোর্ডের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে সিটি। এ জয়ে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে উঠে গেছে পেপ গার্দিওলার শিষ্যরা।

গতকাল মঙ্গলবার রাতে ইতিহাদ স্টেডিয়ামে জেরেমি ডকুর গোলে প্রথম লিড নেয় সিটি। মাত্র ৫ মিনিট বেলজিয়ান তারকার গোলে ১-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। জ্যাক গ্রিলিশের অ্যাসিস্ট থেকে গোলবারের বাঁ পাশ দিয়ে বল জালে জমা করেন তিনি। ৩৮ মিনিটে ব্যবধান ২-০ করে সিটি। রিবো লুইসের অ্যাসিস্টে বাঁ পায়ের দারুণ শটে গোল করেন নুনেজ। ৭১ মিলিয়ন ডলারের বিনিময়ে ওলভারহ্যাম্পটন ওয়ান্ডার থেকে সিটিতে যোগ দিয়ে এই প্রথম সবার নজরে আসেন এই পর্তুগিজ।

চলতি মৌসুমের প্রিমিয়ার লিগেও ওয়াটফোর্ডকে পাত্তা দেয়নি সিটি। তবে গতকালের ম্যাচে শেষ দিকে গোল করে বসে অতিথিরা। ৮৬ মিনিটে ব্যবধানে কমিয়ে ২-১ করেন ওয়াটফোর্ডের টম ইনসি। প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের ৪৮ ঘণ্টা পার না হতেই এই ম্যাচ খেলতে নেমেছিল সিটি। যে কারণে ওয়াটফোর্ডের বিপক্ষে বেশ কয়েকজনকে বিশ্রামে রাখেন পেপ গার্দিওলা। শুরুর একাদশে মাঠে নামান ১৬ বছর বয়সী কাডেন ব্রাথওয়েটকে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

কারাবাও কাপের চতুর্থ রাউন্ডে ম্যানসিটি

B
BN DESK | 25 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার