Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন গ্রিজম্যান

BN DESK
02 September 2026, 12:20 PM পড়তে ১ মিনিট
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন গ্রিজম্যান

স্পোর্টস ডেস্ক : এবার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ফ্রান্সের তারকা ফুটবলার অ্যান্তোনিও গ্রিজম্যান। সোমবার (২৯ সেপ্টেম্বর) নিজেই অবসরের বিষয়টি নিশ্চিত করেন বিশ্বকাপজয়ী মিডফিল্ডার।

ফ্রান্সের হয়ে এক দশকের ক্যারিয়ার গ্রিজম্যানের। এটাকে আরো দীর্ঘ করতে চাননি এই মিডফিল্ডার। তরুণদের সুযোগ দেওয়া দরকার মনে করেই সরে গেছেন জাতীয় দল থেকে। অবসরের ঘোষণায় সেটাই জানালেন ৩৩ বছর বয়সী এই তারকা। গ্রিজম্যান বলেন, ‘গভীর আবেগের সঙ্গে আজ আমি ফ্রান্স দলের খেলোয়াড় হিসেবে অবসরের ঘোষণা দিচ্ছি। চ্যালেঞ্জ, সাফল্য ও অবিস্মরণীয় মুহূর্তে ভরা ১০টি অবিশ্বাস্য বছর কাটানোর পর আমার জন্য এই অধ্যায়ের ইতি টানা এবং নতুন প্রজন্মের জন্য পথ তৈরি করার এখনই সময়। এই জার্সি গায়ে জড়ানো আমার জন্য ছিল সম্মান ও গৌরবের।’

২০১৪ সালে আন্তর্জাতিক ফুটবলের আঙিনায় পা রাখেন গ্রিজম্যান। জাতীয় দলের জার্সিতে খেলেছেন মোট ১৩৭ ম্যাচ। তাতে গোল যেমন করিয়েছেন, তেমন করেছেন। ৪৪ গোল করার পাশাপাশি ৩৮ গোলে রেখেছেন অবদান। ২০১৮ সালে জিতেছেন বিশ্বকাপ। নেশন্স লিগ জয়ের স্বাদ পেয়েছেন ২০২১ সালে। গ্রিজম্যানের কীর্তির কথা বলতে গেলে শেষ করা যাবে না। অনেক ম্যাচ আছে তাকে মনে রাখার মতো। ২০১৬ ইউরোতে ৭ ম্যাচে ৬ গোল করার পাশাপাশি দুটি অ্যাসিস্টও করেন। ২০১৮ সালের আসরে দলকে জেতান শিরোপা। সেই আসরে সমান চারটি করে গোল ও অ্যাসিস্ট করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন গ্রিজম্যান

B
BN DESK | 01 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার