Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কোটা বাতিলের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ

BN DESK
06 July 2024, 01:51 PM পড়তে ১ মিনিট
কোটা বাতিলের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ

নিউজ ডেস্ক:  কোটা প্রথা বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (০৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের শহরের আশেকপুর বাইপাস এলাকায় অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন তারা।

এ সময় মহাসড়কের দুই পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, আমরা শিক্ষার্থীরা কখনও সারাদিন রাস্তায় রাস্তায় আন্দোলন করতে চাই না, আমরা পড়াশোনা করতে চাই। কিন্তু আমাদের কিছু করার নেই। কারণ যে পরিমাণ কোটা, তাতে দেশের মেধাবীরা চাকরি না পেয়ে দেশের বাইরে চলে যাবে। আর দেশে সরকারি চাকরি করার আগ্রহও হারাবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

কোটা বাতিলের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ

B
BN DESK | 06 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার