Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কন্যা সন্তানের বাবা হলেন পেসার রুবেল

BN DESK
07 September 2026, 11:36 AM পড়তে ১ মিনিট
কন্যা সন্তানের বাবা হলেন পেসার রুবেল

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন জাতীয় দলের বাইরে পেসার রুবেল হোসেন। পিঠের ইনজুরির কারণে অনেকদিন ভুগেছিলেন তিনি। পরে মাঠে নামলেও আর জাতীয় দলে ফেরা হয়নি। যদিও নিয়মিত খেলে যাচ্ছেন দেশের প্রায় সব ঘরোয়া টুর্নামেন্টে। এরই মাঝে রুবেল একটি সুসংবাদ দিয়েছেন।

এই তারকা পেসার দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন। আজ সোমবার (৫ আগস্ট) নিজের ফেসুবক পোস্টে তিনি নিজেই জানিয়েছেন এই খবর। সেখানে রুবেল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আজ এই স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম।’

রুবেল-ইশরাত জাহান দোলার সংসারে এর আগে ছিল একটি পুত্র সন্তান। চলমান ডিপিএলে প্রাইম ব্যাংকের হয়ে মাঠ মাতিয়েছেন বাগেরহাটের এই পেসার। এছাড়া সবশেষ বিপিএলটা অবশ্য রুবেলের জন্য সুখকর ছিল না।

খুলনা টাইগার্সের হয়ে মাঠে নেমে দলকে জেতাতে ব্যর্থ হন তিনি। ২০০৯ সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেকের পর ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রুবেল হোসেন। ২০২২ সালে তিনি টেস্ট থেকে অবসর নেন। সাদা পোশাকে রুবেল পেয়েছেন ৩৬ উইকেট। এছাড়া ওয়ানডেতে ১২৯ এবং টি-টোয়েন্টিতে ২৮টি উইকেট তার ঝুলিতে আছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

কন্যা সন্তানের বাবা হলেন পেসার রুবেল

B
BN DESK | 05 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার