Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাবতলী পশুর হাটের ইজারা ডিপজলের : আপিল বিভাগ

BN DESK
27 May 2024, 11:33 AM পড়তে ১ মিনিট
গাবতলী পশুর হাটের ইজারা ডিপজলের : আপিল বিভাগ

কোরবানির ঈদকে সামনে রেখে এ বছর রাজধানীর গাবতলী পশুর হাটের ইজারা চলচ্চিত্র প্রযোজক ও অভিনেতা মনোয়ার হোসেন ওরফে ডিপজলকে দিয়ে চেম্বার আদালতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

 

রোববার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ডিপজলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। অপর দরদাতা লুৎফর রহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল, প্রবীর নিয়োগী ও শাহ মঞ্জুরুল হক।

 

পরে অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, গাবতলীর পশুর হাটের টেন্ডারে ডিপজল প্রথম হয়েছিলেন। দ্বিতীয় পজিশনে ছিলেন লুৎফর রহমান নামের এক ব্যক্তি। এপ্রিল মাসে তিনি রিট করলে হাইকোর্ট তাকে গাবতলী পশুর হাটের ইজারা দিতে নির্দেশ দেন। চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে সর্বোচ্চ দরদাতা ডিপজলকে গাবতলী হাটের ইজারা দিতে নির্দেশ দেন। আজ চেম্বার আদালতের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আইন-আদালত

গাবতলী পশুর হাটের ইজারা ডিপজলের : আপিল বিভাগ

B
BN DESK | 26 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার