Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মৌলভীবাজারে মোটরসাইকেলের দুর্ঘটনায় যুবক নিহত

BN DESK
10 July 2024, 02:58 PM পড়তে ১ মিনিট
মৌলভীবাজারে মোটরসাইকেলের দুর্ঘটনায় যুবক নিহত

নিউজ ডেস্ক:  মৌলভীবাজারের কুলাউড়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে শাহীন আহমদ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে উপজেলার বরমচাল ইউনিয়নের খাদিমপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত শাহীন উপজেলার হাজীপুর ইউনিয়নের তুকলি গ্রামের মরহুম আব্দুল জব্বাবের ছেলে। তিনি ভাটেরা বনবিভাগের ফরেস্ট গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

বনবিভাগ ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে অফিসিয়াল কাজ শেষে বরমচালের খাদিমপাড়া থেকে মোটরসাইকেলযোগে ভাটেরার উদ্দেশ্যে রওনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন শাহীনসহ বনবিভাগের আরও এক কর্মকর্তা। ওই এলাকায় রাস্তার পাশে মোটরসাইকেলটি রেখে বাহনটিতে বসা ছিলেন শাহীন।

এ সময় হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল শাহীনের মোটরসাইকেলকে ধাক্কা দিলে গুরুতর আহত হন শাহীনসহ অপর মোটরসাইকেলের আরোহী। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

মৌলভীবাজারে মোটরসাইকেলের দুর্ঘটনায় যুবক নিহত

B
BN DESK | 10 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার