Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বান্দরবানে ঝিরিতে পড়ে জুমচাষির মৃত্যু

BN DESK
05 September 2026, 02:47 AM পড়তে ১ মিনিট
বান্দরবানে ঝিরিতে পড়ে জুমচাষির মৃত্যু

নিউজ ডেস্ক:  বান্দরবানে তালুকদার পাড়া সংলগ্ন ঝিরিতে পড়ে ইন্দ্রলাল চাকমা (৬২) নামে এক জুমচাষির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে ঝিরি থেকে মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।  

মারা যাওয়া ইন্দ্রলাল চাকমা বান্দরবান সদর উপজেলার রেইচা ইউনিয়নের পর্যটন চাকমা পাড়ার বাসিন্দা। 

স্থানীয়রা জানায়, গতকাল সোমবার সকালে ইন্দ্রলাল চাকমা জুম চাষ করতে যান। কাজ শেষে বিকেলে বাড়ি ফেরার সময় বৃষ্টির পানির স্রোতে পা পিছলে ঝিরিতে পড়ে যান তিনি। পরে পরিবার ও স্বজনরা খুঁজতে গিয়ে ঝিরিতে তার লাশ দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ইন্দ্রলাল চাকমার মরদেহ উদ্ধার করে।

বান্দরবান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল রউফ বলেন, ঝিরিতে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল অনেক দুর্গম হওয়ায় মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

বান্দরবানে ঝিরিতে পড়ে জুমচাষির মৃত্যু

B
BN DESK | 20 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার