Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

অ্যাস্টন ভিলায় চুক্তির মেয়াদ বাড়ালেন মার্টিনেজ 

BN DESK
02 September 2026, 12:35 PM পড়তে ১ মিনিট
অ্যাস্টন ভিলায় চুক্তির মেয়াদ বাড়ালেন মার্টিনেজ 

স্পোর্টস ডেস্ক : অ্যাস্টন ভিলাতে নিজের চুক্তির মেয়াদ বাড়ালেন এমিলিয়ানো মার্টিনেজ। চুক্তিতে ২০২৯ সাল পর্যন্ত থাকার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই গোলকিপার। 

৩১ বছর বয়সী মার্টিনেজ আর্সেনাল থেকে ভিলায় যোগ দেন ২০২০ সালে। চুক্তির পরিমাণ ছিল ১৭ মিলিয়ন পাউন্ড। এখন পর্যন্ত ১৫০ ম্যাচ খেলেছেন তিনি। গত মৌসুমে ৩৪ প্রিমিয়ার লিগ ম্যাচে তার ক্লিন শিট ছিল ৯ ম্যাচে। উনাই এমেরির দল চতুর্থ হয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করেছে। এই গ্রীষ্মেও আর্জেন্টিনার হয়ে ৬টি ম্যাচ খেলেছেন মার্টিনেজ। কোপা আমেরিকার শিরোপা ধরে রাখতে অন্যতম ভূমিকা ছিল তার।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

অ্যাস্টন ভিলায় চুক্তির মেয়াদ বাড়ালেন মার্টিনেজ 

B
BN DESK | 22 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার