Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শিশু অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যা, গ্রেফতার ২

BN DESK
13 July 2024, 05:58 PM পড়তে ১ মিনিট
শিশু অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যা, গ্রেফতার ২

গাজীপুরের কোণাবাড়িতে অপহরণের পর এক শিশুকে হত্যার ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গতকাল শুক্রবার এক যৌথ অভিযানে ঘটনার মূল হোতা সাগর ও তার সহযোগী হাসানকে গ্রেফতার করা হয়।

শনিবার (১৩ জুলাই) এক সংবাদ ব্রিফিংয়ে র‍্যাব জানায়, গত ৭ জুলাই তামিম নামের ওই শিশুটি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া না গেলে ওইদিন কোণাবাড়ি থানায় জিডি করে শিশুটির পরিবার।

পরদিন অপরিচিত এক নম্বর থেকে ফোন করে নিখোঁজ শিশুটির বাবার কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারীরা। পরে ১০ জুলাই কোনাবাড়ী থানার আমবাগ মধ্যপাড়ার একটি বাগানে তামিমের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

সেদিনই নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। পরবর্তীতে গতকাল দিনব্যাপী অভিযানের পর ঘটনার মূল হোতা সাগর ও সহযোগী হাসানকে গ্রেফতার করে র‍্যাব। আসামিরা প্রাথমিকভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র‍্যাব।

এলাকা: ঢাকা গাজীপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

শিশু অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যা, গ্রেফতার ২

B
BN DESK | 13 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার