Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাসচাপায় প্রাণ গেল একই পরিবারের চারজনের 

BN DESK
23 April 2024, 02:47 PM পড়তে ১ মিনিট
বাসচাপায় প্রাণ গেল একই পরিবারের চারজনের 

মফস্বল ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুর মালিখিল এলাকায় মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। সোমবার (২২ এপ্রিল) দিবাগত রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কদমতলী গ্রামের শাহজালালের স্ত্রী দিলবার নেছা (৬৫), তার মেয়ে উপজেলার দরিকান্দি গ্রামের প্রবাসী সফিক মিয়ার স্ত্রী শাহিনুর বেগম এবং শাহিনুরের দুই শিশুকন্যা সায়মা (৫) ও রাইছা (২)। সকালে দুই সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলেন মা শাহিনুর বেগম। সঙ্গে ছিলেন শাহিনুরের মা দিলবার নেছা। রাতে বাড়ি ফেরার পথে বাসচাপায় চারজনই প্রাণ হারান।

নিহত শাহিনুর বেগমের শ্বশুর রশিদ মোল্লা বলেন, সকালে সায়মা ও রাইছাকে ডাক্তার দেখাতে শাহিনুর তার মাকে সঙ্গে নিয়ে কুমিল্লা শহরে যায়। রাতে বাড়ি ফেরার পথে রায়পুর মালিখিল এলাকায় বাসচাপায় তারা চারজনেরই মৃত্যু হয়। 

এ বিষয়ে দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুল আলম বলেন, রাত ৮টার দিকে দুই শিশুকে নিয়ে মা ও নানি মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় নোয়াখালী থেকে ঢাকাগামী একুশে পরিবহনের দ্রুতগামী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। গুরুতর আহত অন্য শিশুটিকে দ্রুত উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

বাসচাপায় প্রাণ গেল একই পরিবারের চারজনের 

B
BN DESK | 23 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার