Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্কুল ব্যাগ ও প্লাস্টিকের বস্তায় মিলল ২৫ কেজি গাঁজা,২ মাদক কারবারিকে আটক

BN DESK
14 July 2024, 10:29 PM পড়তে ১ মিনিট
স্কুল ব্যাগ ও প্লাস্টিকের বস্তায় মিলল ২৫ কেজি গাঁজা,২ মাদক কারবারিকে আটক

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ দুই কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনকাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়। আটককৃতরা হলো উপজেলার চিওড়া ইউনিয়নের পূর্ব ডিমাতলী গ্রামের মৃত আবদুল বারেকের ছেলে ইউসুফ ও জগন্নাথদীঘি ইউনিয়নের নোয়াগ্রামের কাজী অহিদুর রহমানের ছেলে কাজী লিটন।

 

রবিবার (১৪ জুলাই) দুপুরে তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা।

পুলিশ জানায়, পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে চিওড়া ইউনিয়নের ঘোষতল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশা আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন লোক সিএনজি থেকে বের হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়া করে ইউসুফ ও লিটন নামে দুইজনকে আটক করে পুলিশ। পরে তল্লাশি চালিয়ে সিএনজি অটোরিকশার ভেতরে থাকা একটি স্কুল ব্যাগ ও একটি প্লাস্টিকের বস্তায় সংরক্ষিত ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

স্কুল ব্যাগ ও প্লাস্টিকের বস্তায় মিলল ২৫ কেজি গাঁজা,২ মাদক কারবারিকে আটক

B
BN DESK | 14 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার