Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মানিকগঞ্জে বসতঘরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

BN DESK
04 June 2024, 06:48 PM পড়তে ১ মিনিট
মানিকগঞ্জে বসতঘরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে বসতবাড়িতে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে সবুরী বেগম (৭০) নামে এক বৃদ্ধা মারা গেছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার ছোট ভাটবাউর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সবুরী বেগম ওই গ্রামের মৃত নায়েব আলীর স্ত্রী। তিনি ছোট ছেলে আব্দুর রহমানের সঙ্গে একই বাড়িতে থাকতেন। দুর্ঘটনার সময় তার ছেলে বাড়িতে ছিলেন না।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং পরিবারে সদস্যদের সান্ত্বনা দিয়ে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা করেন।
প্রতিবেশী নাজমা বেগমসহ কয়েকজন জানান, সবুরী বেগম তিনদিন যাবত অসুস্থ ছিলেন। দুপুরে হঠাৎ করে তার টিনের ঘরে আগুন জ্বলে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই তার ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ কারণে ভেতর থেকে তিনি আর বের হতে পারেননি।পরে ৯৯৯ এ ফোন করে ফায়ার সার্ভিস ডাকা হয়।
সদরের ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম বলেন, ৯৯৯ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে  আনা হয়েছে। পরে ঘরের ভেতর থেকে আগুনে পোড়া এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।
তবে আগুন লাগার বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারেননি তিনি। ধারণা করছেন শর্ট সার্কিট থেকে আগুন সূত্রপাত হতে পারে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মানিকগঞ্জে বসতঘরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

B
BN DESK | 04 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার