Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পিরোজপুরে পিকআপের চাপায় শিশুসহ নিহত ২ আহত ৪

BN DESK
24 June 2024, 03:36 PM পড়তে ১ মিনিট
পিরোজপুরে পিকআপের চাপায় শিশুসহ নিহত ২ আহত ৪

করতোয়া নিউজ ডেস্ক:  পিকআপভ্যানের চাপায় পিরোজপুরের ভান্ডারিয়ায় দুইজন পথচারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।

সোমবার (২৪ জুন) সকালে ভান্ডারিয়া-মঠবাড়িয়া সড়কের দক্ষিণ ইকড়ি গ্রামে দুর্ঘটনাটি ঘটে।  নিহতরা হলেন - গৃহবধূ ঝুমাইয়া আক্তার (৩২) ও শিশু হাওয়া (৯)।

আহতরা হলেন - ইয়াসিন (৫), মায়া বেগম (৩৫) হাফিজা আক্তার (মিস্টি) (২৮), হোসেন সাহেব (৩২)। আহত ৪ জনকে বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ পিকআপভ্যান ও এর চালককে আটক করেছে।

ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আবির মোহাম্মদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার পর পিকআপভ্যান এবং এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে সাড়ে ৭টার দিকে স্বজনদের চট্টগ্রামের বাসে উঠিয়ে দিতে এসে ভান্ডারিয়ার ইকড়ি গ্রামের হাওলাদার বাড়ি নামক স্থানে সড়কের পাশে স্তূপ করা গাছে বসে অপেক্ষা করছিল পরিবারটি। এ সময় মঠবাড়িয়া থেকে আসা মোবাইল টাওয়ারের বিদ্যুৎ সংযোগের কাজ করা একটি পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অন্তঃসত্ত্বা ঝুমাইয়া বেগম ও শিশু হাওয়া আক্তার নিহত হন। আহতদের প্রথমে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আশঙ্কাজনক অবস্থায়  বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

পিরোজপুরে পিকআপের চাপায় শিশুসহ নিহত ২ আহত ৪

B
BN DESK | 24 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার