Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বালিয়াডাঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

BN DESK
25 May 2024, 07:54 PM পড়তে ১ মিনিট
বালিয়াডাঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলা ভানোর ইউনিয়নের কোরিয়া বরমতোল গ্রামে ঘটনাটি ঘটে।

জানা যায়, গ্রামের দবিজ উদ্দীনের ছেলে তমিজ উদ্দীন (৪৮) সেচ পাম্পের বৈদ্যুতিক শর্টসার্কিট ঠিক করার সময় হঠাৎ বিদ্যুতায়িত হলে তার ছোট ভাই রবিউল ইসলাম (৪৫) বড় ভাইয়ের হাত ধরে উদ্ধার করতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই দুইভাই মারা যান। পরে পরিবারের লোকজন ঘটনাটি টের পেয়ে মেইন সুইচ বন্ধ করে তাদেরকে মৃত অবস্থায় উদ্ধার করে। দু’জনই বিবাহিত। তমিজের ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক । রবিউলের ১ ছেলে ও ৩ মেয়ে সন্তানের জনক।

ভানোর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, আজ শনিবার (২৫ মে) দুপুরে ভানোর পীরপুকুর মাদ্রাসা মাঠে ২ ভাই তমিজ ও রবিউলের জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। 
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বালিয়াডাঙ্গীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

B
BN DESK | 25 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার