Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ত্রাণ নিতে এসে পানিতে ডুবে মা-মেয়েসহ ৩ জন নিখোঁজ 

BN DESK
02 July 2024, 01:59 PM পড়তে ১ মিনিট
ত্রাণ নিতে এসে পানিতে ডুবে মা-মেয়েসহ ৩ জন নিখোঁজ 

করতোয়া নিউজ ডেস্ক: সুনামগঞ্জে ত্রাণ নিতে এসে নৌকাডুবে তিনজন নিখোঁজ হয়েছেন। জেলার দোয়ারাবাজারে আজমপুর ফেরীঘাট পারাপারের সময় একটি ছোট নৌকা ডুবে যায়। নৌকায় থাকা ৭ জন পানিতে ডুবে যান। নৌকার মাঝিসহ ৪ জনকে উদ্ধার করলেও ৩ জন এখনও নিখোঁজ আছেন।

নিখোঁজ ৩ জন হলেন- জোৎস্না বেগম (৪২), দেড় বছরের মেয়ে শিশু ময়না এবং গোল বিবি (৭০)। তারা ৩ জনই আজমপুর গুচ্ছ গ্রামের বাসিন্দা।  

স্থানীয়দের তথ্য মতে, তারা ত্রাণ আনতে যাচ্ছিলেন। নদীতে প্রবল স্রোত থাকার কারণে স্রোতের ঘূর্ণির কবলে পড়ে যায় হাতে চালিত নৌকাটি। পরক্ষণে ডুবে যায় নৌকায় থাকা সকল যাত্রী। 

দোয়ারাবাজার থানার সাব ইনেস্পেক্টর মোহাম্মদ ফরিদ মিয়া বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। যতক্ষণ পর্যন্ত নিখোঁজদের উদ্ধার না হচ্ছে আমাদের কার্যক্রম চলবে।  

তিনি আরও বলেন, নদীতে প্রবল স্রোত থাকার কারণে আমাদের উদ্ধার কার্যক্রম ধীর গতিতে চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

ত্রাণ নিতে এসে পানিতে ডুবে মা-মেয়েসহ ৩ জন নিখোঁজ 

B
BN DESK | 02 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার