Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যশোরে বালির মধ্যে মুখ চেপে ব্যবসায়ীকে হত্যা 

BN DESK
01 September 2026, 07:37 PM পড়তে ১ মিনিট
যশোরে বালির মধ্যে মুখ চেপে ব্যবসায়ীকে হত্যা 

নিউজ ডেস্ক:  যশোরে বালির মধ্যে মুখ চেপে ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১০ জুলাই) ভোররাতে যশোর শহরের মুজিব সড়কে মডেল মসজিদের পাশের এক গলি থেকে আকিকুল ইসলাম (৫০) নামে এক ফল ব্যবসায়ীর মরেদহ উদ্ধার করেছে পুলিশ।

আকিকুল ইসলাম যশোর ঝিকরগাছা উপজেলার পায়রা গ্রামের মতিয়ার রহমানের ছেলে। 

নিহতের ভাই তরিকুল ইসলাম বলেন, আকিকুল ইসলামের ঝিকরগাছা বাসস্ট্যান্ডে একটি ফলের দোকান আছে। মঙ্গলবার রাত ৯টার পরে তিনি ঝিকরগাছা এলাকায় ছিলেন। ভোররাতে খবর পাই, ভাইকে কেউ হত্যা করেছে। মরদেহ উদ্ধার করে পুলিশ যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। 

তিনি বলেন, পুলিশের কাছে জানতে পেরেছি- একজন নারী মোবাইল ফোনে তাকে ডেকে আনে। এরপর বালির মধ্যে মুখ চেপে ভাইকে হত্যা করা হয়েছে। আকিকুলের দুই মেয়ে এবং একটি ছেলে সন্তান রয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

যশোরে বালির মধ্যে মুখ চেপে ব্যবসায়ীকে হত্যা 

B
BN DESK | 10 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার