Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হত্যা মামলায় বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেফতার 

BN DESK
02 September 2026, 04:51 AM পড়তে ১ মিনিট
হত্যা মামলায় বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেফতার 

নিউজ ডেস্ক: ফেনীতে স্কুল শেষে বাড়ি যাওয়ার পথে হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন স্কুলের প্রধান শিক্ষক হোসাইন মোহাম্মদ আলমগীর (৫০)। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় টমটমচালক জাফর নিহতের ঘটনায় এই মামলা করা হয়। তিনি সোনাগাজীর বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি।

 বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।

সূত্রে জানা গেছে, ৫ আগস্ট বিক্ষোভ চলাকালে ফেনী শহরের জেল রোডে জাফর উদ্দিনকে পিটিয়ে ও গুলি করে হত্যা করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ ঘটনায় নিহত জাফরের স্ত্রী আছিয়া বেগম বাদী হয়ে ২০৫ জনের নাম উল্লেখ করে আরও ১০০-১৫০ জনকে অজ্ঞাত করে ৫ সেপ্টেম্বর ফেনী মডেল থানায় মামলা করেন। ওই মামলায় ১৪২ নং ক্রমিকে হোসাইন মোহাম্মদ আলমগীর এজাহারভুক্ত আসামি। আলমগীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি ওই ইউনিয়নের গুণক গ্রামের আজিজুল হকের ছেলে।

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, বুধবার সন্ধ্যায় বিষ্ণপুর গ্রামের তেমুহনী এলাকা থেকে হত্যা মামলার আসামি হোসাইন মোহাম্মদ আলমগীরকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

হত্যা মামলায় বিষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেফতার 

B
BN DESK | 26 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার