Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

একই ঘরে মা-ছেলেসহ তিন জনকে ওড়না পেঁচিয়ে হত্যা

BN DESK
05 September 2024, 01:36 PM পড়তে ১ মিনিট
একই ঘরে মা-ছেলেসহ তিন জনকে ওড়না পেঁচিয়ে হত্যা

নিউজ ডেস্ক:  কুমিল্লার হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের বড় ঘাগুটিয়া গ্রামের এক ঘরেই মা-ছেলেসহ তিনজনকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে কোনো এক সময় নিজ বাড়িতে শোবার ঘরে তাদের হত্যা করা হয়। 

নিহতরা হলেন, ওই গ্রামের শাহপরানের স্ত্রী মাহমুদা আক্তার (৩৫), তাদের ৯ বছরের ছেলে সাদ এবং শাহপরানের মামাতো ভাইয়ের মেয়ে তিশা (১৪)।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি হোমনা সার্কেল) মীর মহসিন।

স্থানীয়রা জানান, বড় ঘাগুটিয়া গ্রামের মো. শাহপরান ঢাকায় একটি চাকরি করেন। বুধবার রাতে তার স্ত্রী-ছেলে ও এক ভাইয়ের মেয়ে তিশা ঘুমিয়ে ছিল। রাতের কোনো এক সময় তাদেরকে দুর্বৃত্তরা গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে পালিয়ে যায়।

এএসপি মীর মহসিন বলেন, বৃহস্পতিবার সকালে তিন জনের মরদেহ একই কক্ষে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ফোর্সসহ এসে আমরা মরদেহগুলো উদ্ধার করেছি। মরদেহগুলোতে মাথায় আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে তাদের হত্যা করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত করছি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

একই ঘরে মা-ছেলেসহ তিন জনকে ওড়না পেঁচিয়ে হত্যা

B
BN DESK | 05 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার