Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে ভারী বৃষ্টি; আবারও বাড়ছে নদ-নদীর পানি 

BN DESK
02 September 2026, 12:45 PM পড়তে ১ মিনিট
সিলেটে ভারী বৃষ্টি; আবারও বাড়ছে নদ-নদীর পানি 

করতোয়া নিউজ ডেস্ক: দুই দফা বন্যার রেশ কাটিয়ে উঠতে না উঠতে সিলেটে ভারী বৃষ্টিতে আবারও বাড়তে শুরু করেছে নদ-নদীর পানি। সোমবার (১ জুলাই) সকালে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমা অতিক্রম করেছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, সোমবার সকাল ৯টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে সকাল ৬টায় বিপদসীমার ৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এই পয়েন্টে পানির বিপদসীমা ১২ দশমিক ৭৫ সেন্টিমিটার। রোববার সন্ধ্যায় বিপদসীমার ১৯ সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হয়।

অন্যদিকে কুশিয়ারা নদীর পানি আগে থেকেই বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সোমবার সকাল ৯টায় এই পয়েন্টে পানি বিপদসীমার ৮১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সকাল ৬টায়ও একই অবস্থায় পানি প্রবাহিত হচ্ছিল।

এদিকে রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৯ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কিন্তু আজ সকালে বৃষ্টিপাত আরও বেড়েছে। সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, সোমবার তিন ঘণ্টায় ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এলাকা: সিলেট সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

সিলেটে ভারী বৃষ্টি; আবারও বাড়ছে নদ-নদীর পানি 

B
BN DESK | 01 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার