Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২

BN DESK
01 September 2026, 01:25 PM পড়তে ১ মিনিট
রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২

মফস্বল ডেস্ক : রাঙ্গামাটির লংগদুতে সন্ত্রাসীদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মীসহ দু’জন নিহত হয়েছে। আজ শনিবার (১৮ মে) সকালে উপজেলার কাট্টলীর ধনপুতি বাজারে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ইউপিডিএফ কর্মী বিদ্যাধন তিলক (৪৯) ও স্থানীয় ধন্যমনি চাকমা (৩২)।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এক ইউপিডিএফ কর্মী ও স্থানীয় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। এলাকাটি দুর্গম তাই এ মুহূর্তে বিস্তারিত জানা সম্ভব হয়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে কারণ জানা যাবে।  অন্যদিকে ইউপিডিএফ দলীয় সূত্র থেকে জানা যায়, সকালে ধনপুতি এলাকায় সাংগঠনিক কাজ করার সময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস সন্তু গ্রুপ) হামলায় দুই জন নিহত হয়। এর মধ্যে একজন তাদের কর্মী আরেকজন স্থানীয় বাসিন্দা। 

ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘটনার জন্য জেএসেসকে দায়ী করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্তু লারমা আবারো তার খুনি বাহিনীকে দিয়ে ইউপিডিএফের কর্মী-সমর্থকদের ওপর হত্যাকাণ্ড শুরু করেছেন। পার্বত্য চট্টগ্রামের জনগণের কাছে সন্তু লারমা একজন খুনি হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন।

তবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনি শংকর চাকমা বলেন, ওই এলাকায় জেএসএসএর কোনও কার্যক্রম নেই। এটা তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে হয়ে থাকতে পারে। তাদের নিজেদের অপকর্মের দায় আমাদের ওপর চাপানোর অপচেষ্টা করছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে নিহত ২

B
BN DESK | 18 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার