Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাহাড় ধসে বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন 

BN DESK
01 July 2024, 08:43 PM পড়তে ১ মিনিট
পাহাড় ধসে বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন 

নিউজ ডেস্ক:  টানা বর্ষণে পাহাড় থেকে মাটি ধসে সড়কের ওপর পড়ায় বান্দরবানের সঙ্গে রুমা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার (০১ জুলাই) দুপুরে রুমা-বান্দরবান সড়কের দলিয়ান পাড়া এবং খুমী পাড়ায় মাটি ধসে সড়কের ওপর  জমে থাকায় এ সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

এদিকে সড়কটি সচল করতে বান্দরবান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বান্দরবান জেলা ও রুমা উপজেলার দুটি ইউনিট একসঙ্গে কাজ শুরু করেছে।

বান্দরবানের রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান জানান, দুদিনের টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ের মাটি ধসে পড়েছে বান্দরবান-রুমা সড়কের দুটি স্থানে, আর এর ফলে রুমার সঙ্গে বান্দরবানের সড়ক যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। তবে সড়ক যোগগাযোগ স্বাভাবিক করতে সেনাবাহিনীর ২৬ ইসিবির সদস্য এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা কাজ করছেন। শিগগিরই সড়কটি আবার সচল করা সম্ভব হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

পাহাড় ধসে বান্দরবান-রুমা সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন 

B
BN DESK | 01 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার