Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪

BN DESK
05 September 2026, 02:32 AM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪

 চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর মেরিনার্স রোডে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে টিপ ছোরাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে এস আলম বাস ডিপোর বিপরীতে কর্ণফুলী নদীর তীর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো-সোহেল প্রকাশ ঢাকাইয়া সোহেল, বেলাল হোসেন প্রকাশ মাইকেল, মো. তুষার ও মো. রুবেল।

কোতোয়ালী থানার এসআই মেহেদী হাসান জানান, গোপন সংবাদে বুধবার রাতে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে টিপছোরা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৪

B
BN DESK | 23 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার