Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

২১ দফা দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

BN DESK
31 August 2024, 11:59 AM পড়তে ১ মিনিট
২১ দফা দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক:  পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় একটি ওষুধ কারখানার শ্রমিকরা ২১ দফা দাবিতে বিক্ষোভ করেন। শনিবার (৩১ আগস্ট) সকাল ৭টা থেকে  কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

পরে মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সেনাবাহিনী ও শিল্প পুলিশের দল ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়। শ্রমিকরা মহাসড়ক থেকে সড়ে গেলেও কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে কারখানা কর্তৃপক্ষ তাদের বেতন ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে বৈষম্য করে আসছে। এসবের প্রতিবাদ এবং ২১ দফা দাবিতে তারা আন্দোলন কর্মসূচির ঘোষণা দিয়েছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার ভোর থেকে শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কারখানার সামনে অবস্থান নিতে থাকেন।

সফিকুল ইসলাম নামে এক শ্রমিক বলেন, দাবিগুলি আগে থেকেই ছিল। কিন্তু আগে আমরা কথা বলতে পারিনি। এখন সময় এসেছে এসব নিয়ে কথা বলার। তাই দাবি আদায়ে রাস্তায় নেমেছি।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক নিতাই চন্দ্র সরকার বলেন, কারখানার শ্রমিকরা ২১ দফা দাবি জানিয়ে সকাল থেকে বিক্ষোভ করছেন। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করেন। পরে বুঝিয়ে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। সকাল ১০টার পর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

২১ দফা দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

B
BN DESK | 31 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার