Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টাঙ্গাইলে চলন্ত ট্রেনের ছাদ থেকে যাত্রীর মরদেহ উদ্ধার

BN DESK
17 April 2024, 11:16 PM পড়তে ১ মিনিট
টাঙ্গাইলে চলন্ত ট্রেনের ছাদ  থেকে যাত্রীর মরদেহ উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে চলন্ত ট্রেনের ছাদে থাকা হানিফ নামের একযাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে টাঙ্গাইল রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহ উদ্ধার করে। নিহত যাত্রী হানিফ জয়পুরহাট জেলার আমতলী উপজেলার আমতলী গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

পুলিশের ধারণা-রেললাইনের কোনো এক জায়গায় গাছের সঙ্গে ধাক্কা লেগে হানিফের (৩০) মৃত্যু হয়েছে।

এ বিষয়ে ঘারিন্দা রেলস্টেশন ফাঁড়ির ইনচার্জ (এসআই) আকবর হোসেন জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদে ওঠে হানিফ মিয়া। পথিমধ্যে কোথায় কিভাবে গাছের সঙ্গে ধাক্কা লেগেছে তা কেউ বলতে পারেনি। ট্রেনটি টাঙ্গাইলের ঘারিন্দা রেল স্টেশনে পৌঁছালে মরদেহ দেখার পর উদ্ধার করা হয়। মরদেহ রেল পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

এলাকা: ঢাকা টাঙ্গাইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

টাঙ্গাইলে চলন্ত ট্রেনের ছাদ থেকে যাত্রীর মরদেহ উদ্ধার

B
BN DESK | 17 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার