Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পাঁচবিবিতে চেয়ারম্যান পদে শ্বশুর-জামাইসহ ৬ প্রার্থীর মনোয়নয়নপত্র দাখিল

BN DESK
05 September 2026, 12:45 PM পড়তে ১ মিনিট
পাঁচবিবিতে চেয়ারম্যান পদে শ্বশুর-জামাইসহ ৬ প্রার্থীর মনোয়নয়নপত্র দাখিল

বাগজানা (পাঁচবিবি) প্রতিনিধি : আগামী ২১ মে দ্বিতীয় ধাপে পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে শ্বশুর-জামাইসহ চেয়ারম্যান পদে ৬ জন মনোনয়রপত্র জমা দিয়েছেন।

একই ভাবে ভাইস- চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ রোববার (২১ এপ্রিল) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন।

চেয়ারম্যান পদে ৬ প্রার্থীরা হলেন জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক মন্ডল, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাহিদুল আলম বেনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন চৌধুরী, আওয়ামীলীগ নেতা ও বর্তমান ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন মন্ডল, শিখা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাবেকুন নাহার শিখা।

এদের মধ্যে আবু বকর ছিদ্দিক মন্ডল ও সুমন চৌধুরী পরস্পর শ্বশুর জামাই। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারিরা হলেন উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেকুল ইসলাম বকুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আকরাম হোসেন তালুকদার, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ আলম জুয়েল ও কুসুম্বা ইউপির সাবেক সদস্য অহিদুজ্জামান চৌধুরী অহিদ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, জেলা পরিষদের সাবেক সদস্য রেবেকা সুলতানা, তামান্না বেগম ও মৌসুমী আকতার।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

পাঁচবিবিতে চেয়ারম্যান পদে শ্বশুর-জামাইসহ ৬ প্রার্থীর মনোয়নয়নপত্র দাখিল

B
BN DESK | 21 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার