Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পিরোজপুরে নারীকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

BN DESK
03 September 2026, 08:53 PM পড়তে ১ মিনিট
পিরোজপুরে নারীকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

নিউজ ডেস্ক:  পিরোজপুরের নাজিরপুরে জুতিকা বালা (৫৩) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই নারীর ছেলে জুতিষ বালা ও জুতিষ বালার চাচাতো ভাই উজ্জল বালাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। 

জুতিকা বালা উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের উত্তর জয়পুর গ্রামের নারায়ন বালার স্ত্রী।

নিহতের ছেলে ক্ষিতিশ বালা জানান, উপজেলার কালিবাড়িতে তার একটি চায়ের দোকান রয়েছে। গতকাল রাত সাড়ে ১২টার দিকে তিনি ও তার বাবা দোকান থেকে বাড়িতে ফেরেন। এর কিছু সময় আগে বাড়িতে ফেরেন তার বড় ভাই জুতিষ বালা। বাড়িতে ফিরে তিনি দেখতে পান যে, তার মা জুতিকা বালাকে কেউ মারাত্মকভাবে কুপিয়ে আহত করে রক্তাক্ত অবস্থায় ঘরে ফেলে রেখে গিয়েছে। 

ওই অবস্থায় জুতিকা বালাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পথে রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জিনাত তাসনিম বলেন, ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

পিরোজপুরে নারীকে কুপিয়ে হত্যা, ছেলে আটক

B
BN DESK | 12 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার