Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়ার আদমদীঘিতে অপহৃত মাদ্রাসা ছাত্রী আট দিন পর কক্সবাজারে উদ্ধার

BN DESK
04 September 2026, 11:19 PM পড়তে ১ মিনিট
বগুড়ার আদমদীঘিতে অপহৃত মাদ্রাসা ছাত্রী আট দিন পর কক্সবাজারে উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি থেকে অপহৃত এক মাদ্রাসা ছাত্রীকে (১৬) আট দিন পর গতকা  বুধবার সকালে কক্সবাজার এলাকা থেকে উদ্ধার ও মূল অপহরণকারী শফিউল ইসলাম মাসুদ (২১) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শফিউল ইসলাম মাসুদ আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির বশিকোড়া আকন্দ পাড়ার মোজাফ্ফর আলী মন্ডলের ছেলে।

মামলা সুত্রে জানা যায়, বশিকোড়া আকন্দপাড়া মাদ্রাসায় ওই ছাত্রী আলিম ক্লাসে পড়াশুনা করতো। তাকে একই গ্রামের শফিউল ইসলাম মাদ্রাসায় আসা যাওয়ার পথে উত্ত্যক্ত ও প্রেম প্রস্তাব দেয়। এই প্রস্তাব প্রত্যাখ্যান করায় শফিউল ইসলাম গত ৭ অক্টোবর দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে একটি সিএনজিতে উঠিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় ছাত্রীর মা বাদি হয়ে আদমদীঘি থানায় অপহরণ মামলা দায়ের করলে আদমদীঘি থানা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে গত বুধবার কক্সবাজার এলাকা থেকে ওই ছাত্রী উদ্ধারসহ শফিউল ইসলাম মাসুদকে গ্রেপ্তার করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ও গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরন করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়ার আদমদীঘিতে অপহৃত মাদ্রাসা ছাত্রী আট দিন পর কক্সবাজারে উদ্ধার

B
BN DESK | 17 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার