Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গ্যাস বাবুর মোবাইল উদ্ধারে ঝিনাইদহের এক পুকুরে অভিযান

BN DESK
05 September 2026, 02:39 AM পড়তে ১ মিনিট
গ্যাস বাবুর মোবাইল উদ্ধারে ঝিনাইদহের এক পুকুরে অভিযান

মফস্বল ডেস্ক : আনোয়ারুল আজীম আনার এমপি হত্যার ঘটনায় আসামি শিমুল ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা তিনটি মোবাইল ফোন পুকুরে ফেলে দেন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু। আজ বুধবার (২৬ জুন) বেলা ১১টার দিকে সেই মোবাইল ফোনগুলো উদ্ধারে অভিযান শুরু হয়েছে।

ঝিনাইদহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আযমের নেতৃত্বে এ উদ্ধার অভিযান শুরু করা হয়। মোবাইল উদ্ধারে ডুবুরি ও জেলেদের জাল নিয়ে আসা হয়েছে। ইতিমধ্যে জেল থেকে গ্যাস বাবুকে ঘটনাস্থলে আনা হয়েছে।ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন উদ্দীন গণমাধ্যমকে জানান, আলামত উদ্ধার অভিযান শুরু হয়েছে। অভিযানের সময় মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর ডিবি’র সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া ইমরান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমানসহ ডিবি, এনএসআই ও ডিএসবি’র কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।

 এর আগে, মঙ্গলবার বিকেল ৪টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে ঝিনাইদহ কারাগারে নেওয়া হয়। এরপর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি প্রিজন ভ্যানে তাকে কঠোর নিরাপত্তায় ঘটনাস্থলে নিয়ে আসা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

গ্যাস বাবুর মোবাইল উদ্ধারে ঝিনাইদহের এক পুকুরে অভিযান

B
BN DESK | 26 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার