Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চুয়াডাঙ্গায় ডায়রিয়ার প্রকোপে মৃত্যু ১

BN DESK
05 September 2026, 08:26 PM পড়তে ১ মিনিট
চুয়াডাঙ্গায় ডায়রিয়ার প্রকোপে মৃত্যু ১

করতোয়া নিউজ ডেস্ক:  চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা। বহির্বিভাগে প্রতিদিন ডায়রিয়া আক্রাক্ত রোগী চিকিৎসা দিতে হিমসিম খাচ্ছেন সেবা কর্মিরা।

এদিকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আছিয়া খাতুন (৮০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২৩ জুন) দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আছিয়া খাতুন চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ার মৃত আশরাফ আলীর স্ত্রী।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুস শাকিব আছিয়া খাতুনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রোববার সকালে ডায়রিয়া আক্রান্ত হয়ে আছিয়া খাতুন সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দুপুরে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ও ডায়রিয়া ওয়ার্ড সূত্রে জানা গেছে, গত ৭ দিনে অর্থাৎ ১৭ জুন থেকে ২৩ জুন বিকেল ৩টা পর্যন্ত ডাইরিয়া ওয়ার্ডের নারী, শিশু, বয়োবৃদ্ধসহ মোট ১৭৩ রোগী ভর্তি হয়েছেন। এছাড়া বহির্বিভাগে প্রতিদিন ডায়রিয়া ও আবহাওয়াজনিত রোগে আক্রান্ত হয়ে অনেক রোগী চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ওয়াহিদ মাহমুদ রবিন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

চুয়াডাঙ্গায় ডায়রিয়ার প্রকোপে মৃত্যু ১

B
BN DESK | 24 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার