Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

‘মাইগ্রেনের কাছে হেরে গেলাম’ স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা শিক্ষকের

BN DESK
04 September 2026, 06:26 AM পড়তে ১ মিনিট
‘মাইগ্রেনের কাছে হেরে গেলাম’ স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা শিক্ষকের

মফস্বল ডেস্ক : ‘মাইগ্রেন এক অভিশাপের নাম’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেছে মান্না দে (৩২) নামের এক শিক্ষক। বুধবার (২২ মে) সদরের চন্দ্র দিঘলিয়া ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রাক্তন এই শিক্ষার্থী গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক। সে খাগড়াছড়ির দিঘিনালা উপজেলার থানাপাড়া এলাকার বাবুল কুমার দের ছেলে।

মৃত্যুর আগে মঙ্গলবার রাতে মান্না দে মাইগ্রেনের ব্যথা নিয়ে তার ফেসবুক একটি স্ট্যাটাস দেয়। সেখানে সে লেখে, ‘প্রতিনিয়ত মস্তিষ্কের নিউরনের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত। মাইগ্রেন এক অভিশাপের নাম। মাইগ্রেনের কাছে হেরে গেলাম। জীবনযুদ্ধে আমি পরাজিত।’

মান্না দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ সেশনের পদার্থবিদ্যা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। সে গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিকস টেকনোলজির ক্র্যাফট ইনস্ট্রাক্টর পদে যোগ দেয়।গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনিচুর রহমান বলেন, দুপুরে চন্দ্র দিঘলিয়ার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মরদেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। আপাতত এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

‘মাইগ্রেনের কাছে হেরে গেলাম’ স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা শিক্ষকের

B
BN DESK | 23 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার