Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেট সীমান্তে ‘ভারতীয় খাসিয়ার’ গুলি; ২ বাংলাদেশি নিহত

BN DESK
15 July 2024, 11:55 AM পড়তে ১ মিনিট
সিলেট সীমান্তে ‘ভারতীয় খাসিয়ার’ গুলি; ২ বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে ‘ভারতীয় খাসিয়ার’ গুলির ঘটনায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন একজন।

রোববার (১৪ জুলাই) বিকেলে কোম্পানীগঞ্জ সীমান্তবর্তী নাজিরেরগাঁও কাওয়ারটুক ১২৫৩ পিলারের ওপারে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালাইরাগ করবলাটুক গ্রামের মৃত ফজর আলীর ছেলে আলী হুসেন, একই গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে কাউছার আহমদ।  

আহত ব্যক্তির নাম নবী হুসেন। তিনি একই গ্রামের বিল্লাল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আলী, কাউছার ও নবী হুসেন সীমান্তের ওপার থেকে প্রায়ই বিভিন্ন মালামাল নিয়ে আসেন। অন্যান্য দিনের মতো রোববার তারা ভারতে প্রবেশ করেন। বিকেল ৩টার দিকে ভারতীয় খাসিয়ার গুলিতে আলী ও কাউছার নিহত হন। এ সময় গুরুতর আহত হয়ে ফিরে আসেন নবী হুসেন।  

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কালাইরাগ বিওপির ক্যাম্প কমান্ডার ও মিডিয়া উইং বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুজনের মরদেহ এখনও দেশে নিয়ে আসা হয়নি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, সীমান্ত এলাকায় দুজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পেয়েছি। বিজিবি কালাইরাগ বিওপির সঙ্গে কথা হয়েছে, তারাও দুজন বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। নিহতরা লাকড়ি আনতে ভারতে প্রবেশ করেছিলেন জানা গেছে। মরদেহ উদ্ধারে বিজিবি-বিএসএফের আলোচনা চলছে বলে জানতে পেরেছি।  

উপজেলার উত্তর রণিখাই ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য ফখরুল মিয়া বলেন, নিহত দুজনের মরদেহ নাজিরেরগাঁও কারবালারটুক সীমান্ত এলাকায় পড়ে থাকতে দেখেছি। এ ঘটনা নিয়ে বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠক করেছে। মরদেহ দুটি বিজিবির আওতায় রাখা আছে জেনেছি।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

সিলেট সীমান্তে ‘ভারতীয় খাসিয়ার’ গুলি; ২ বাংলাদেশি নিহত

B
BN DESK | 15 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার