Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ট্রেনে জানালার পাশে দাঁড়ানো নিয়ে মারামারিতে নিহত ১

BN DESK
06 June 2024, 01:42 PM পড়তে ১ মিনিট
ট্রেনে জানালার পাশে দাঁড়ানো নিয়ে মারামারিতে নিহত ১

মফস্বল ডেস্ক : ঢাকা মেইল ট্রেনে জানালার পাশে দাঁড়ানো নিয়ে দুই যাত্রীর মধ্যে মারামারিতে একজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৬ জুন) সকালে নরসিংদী রেলওয়ে স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকা অবস্থায় এই ঘটনা ঘটে। নিহত ওই যাত্রী হলেন নরসিংদী সদরের বীরপুর এলাকার প্রত্যুত কুমার বাউলের ছেলে ঝুমুর কান্তি বাউল (৪২)। অপরদিকে, অভিযুক্ত যাত্রীর নাম মনজুর মিয়া (৫৫)। তিনি চট্রগ্রামের সীতাকুণ্ডের বাসিন্দা।

ট্রেনের যাত্রীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী ঢাকা মেইল এক্সপ্রেস ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর ঝুমুর কান্তি বাউল নামের ওই যাত্রী ট্রেনের শেষ বগিতে ওঠে এবং একটি জানালার পাশে দাঁড়াতে চায়। সেই জানালার পাশের সিটে বসা মনজুর মিয়া নামে এক ব্যক্তির সঙ্গে এ নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কিতে রূপ নেয়। পরে মনজুর মিয়া ঝুমুর কান্তি বাউলকে লাথি এবং ঘুষি দিলে সঙ্গে সঙ্গেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় বগির অন্যান্য যাত্রীরা অজ্ঞান হওয়া গুরুতর আহত ঝুমুর কান্তি বাউলকে নরসিংদী রেলওয়ে স্টেশনে নামিয়ে দিলে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এরপর স্টেশন কর্তৃপক্ষ অজ্ঞান হওয়া যাত্রী ঝুমুর কান্তিকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল্লা বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিকে কমলাপুর রেলওয়ে পুলিশ আটক করেছে। নিহতের মরদেহ হাসপাতাল থেকে স্বজনেরা নিজ বাড়িতে নিয়ে গেছেন। পুলিশ নিহতের বাড়িতে পৌঁছেছে। ময়নাতদন্তসহ অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান আছে।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

ট্রেনে জানালার পাশে দাঁড়ানো নিয়ে মারামারিতে নিহত ১

B
BN DESK | 06 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার