Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মেঘনা নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

BN DESK
07 May 2024, 09:17 PM পড়তে ১ মিনিট
মেঘনা নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জ প্রতিনিধি: মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের তিনদিন পর আলিফ (১৭) নামে এক কিশোর মরদেহ উদ্ধার করা হয়েছে। 
নিখোঁজ আলিফ গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়ন এর লক্ষীপুরা গ্রামের মো. ফয়সাল প্রধানের একমাত্র ছেলে। সে এবার ভবেরচর ওয়াজীর আলী হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানায়, গত  রোববার দুপুরে বন্ধুদের নিয়ে আলিফ মেঘনা সেতুর নিচে মেঘনা নদীতে গোসলে নামে। সাতার না জানার কারণে কিছুক্ষণ পরে সে ঢেউয়ের স্রোতে পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। 
স্থানীয়রা ও পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার কাজ শুরু করেছিলো। দুই দিন পর মঙ্গলবার সকালে হোসেন্দী সিটি গ্রুপ সংলগ্ন মেঘনা নদীতে তার লাশ উদ্ধার করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

মেঘনা নদী থেকে কিশোরের মরদেহ উদ্ধার

B
BN DESK | 07 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার