Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দুইদিনের টানা বর্ষণে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরী

BN DESK
05 September 2026, 02:47 AM পড়তে ১ মিনিট
দুইদিনের টানা বর্ষণে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরী

নিউজ ডেস্ক: বন্দরনগরী চট্টগ্রামে দুইদিনের টানা বর্ষণে তুলিয়ে গেছে  অধিকাংশ এলাকা। ভয়াবহ জলাবদ্ধতায় চরম দুর্ভোগের মধ্যে পড়েছে নগরীর লাখ লাখ মানুষ। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) তুমুল বৃষ্টি উপেক্ষা করে বাসিন্দাদের চলাচল করতে দেখা যায়। এদিকে প্রবল বর্ষণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা বেড়েই চলেছে। 

অপরদিকে টানা বর্ষণের কারণে নগরীতে ভয়াবহ পাহাড় ধস হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাহাড়ে পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশনা দিয়েছে প্রশাসন। 

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, প্রবল বর্ষণে নগরীর আগ্রাবাদ, হালিশহর, চকবাজার, বাকলিয়া, শুলকবহর, বহদ্দার হাট, চান্দগাঁও, মুরাদপুর, পাঁচলাইশ, প্রবর্তকসহ বিভিন্ন এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এসব এলাকায় কোথাও কোমর পানি আবার কোথাও হাঁটু পানিতে ডুবে রয়েছে।

নগরীর মুরাদপুর এলাকার বাসিন্দা নুরুল ইসলাম বলেন, আমাদের এলাকা পুরো কোমর সমান পানিতে তলিয়ে রয়েছে। যানবাহন চলাচল প্রায় বন্ধ। পায়ে হেঁটেও মানুষ চলাচল করতে পারছে না। অনেক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের নিচ তলায় পানি ঢুকে গেছে। 

বহদ্দার হাট এলাকার বাসিন্দা হুমায়ুন কবীর বলেন, বহদ্দার হাট, চান্দগাঁও, শুলকবহন এলাকা পুরোটাই পানির নিচে। দোকান খুলে ব্যবসা করার কোন উপায় নেই। 

চট্টগ্রাম আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া জানান, সমগ্র চট্টগ্রামে বর্ষণ অব্যাহত রয়েছে। তা আগামী আরও ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। ভারি ও অতিবৃষ্টির ফলে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

দুইদিনের টানা বর্ষণে তলিয়ে গেছে চট্টগ্রাম নগরী

B
BN DESK | 22 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার