Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নারায়ণগঞ্জে কলেজছাত্রের আত্মহত্যা

BN DESK
11 June 2024, 04:02 PM পড়তে ১ মিনিট
নারায়ণগঞ্জে কলেজছাত্রের আত্মহত্যা

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে আশরাফ চৌধুরী সজীব (১৮) নামের এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (১১ জুন) সকালে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক।

নিহত সজীব কক্সবাজার জেলার বাসিন্দা রুস্তম আলী চৌধুরীর ছেলে। তিনি (নাসিক) ৭ নম্বর ওয়ার্ড এলাকাস্থ কদমতলী ১০তলা সংলগ্ন ফিরোজ সাহেবের ভাড়াটিয়া বাড়িতে সাবলেট হিসেবে থাকতেন।

ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন জানিয়েছেন, ভিকটিম নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করতেন। তিনি কদমতলী এলাকায় মিজান নামক এক গার্মেন্টস কর্মীর সঙ্গে সাবলেট হিসেবে ভাড়া থেকে পড়াশোনা করতেন। তিনি তার বাসার বেলকনিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

নারায়ণগঞ্জে কলেজছাত্রের আত্মহত্যা

B
BN DESK | 11 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার