Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

টংগিবাড়ীতে রাত ৩টায় ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

BN DESK
30 June 2024, 02:20 PM পড়তে ১ মিনিট
টংগিবাড়ীতে রাত ৩টায় ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

করতোয়া নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জে সিঁধ কেটে ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গিয়েছে। জেলার টংগিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের চাংগুরী রমজান পাল (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। রমজান পাল চাংগুরী গ্রামের সুনিল পালের ছেলে।

জানা গেছে, শনিবার (২৯ জুন) দিবাগত রাত ৩টার দিকে রমজান পাল তার নিজ বাড়ির শয়নকক্ষে ঘুমিয়ে ছিলেন। এ সময় ঘরের সিঁধ কেটে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে।

আহত রমজান পাল বলেন, রাত ৩টার দিকে কে বা কারা আমার ঘরে সিঁধ কেটে ঢুকে আমাকে এলোপাতাড়ি কোপ শুরু করে। আমি হাত দিয়ে ফেরাতে গেলে হাতের বেশকিছু অংশ কেটে যায়। আমার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে অজ্ঞাত ব্যক্তিরা পালিয়ে যায়।

তিনি আরও বলেন, সম্প্রতি আরও তিনবার আমার বাড়িতে রাতের আঁধারে কে বা কারা সিঁধ কাটে। আমি থানায় গিয়েও কোনো প্রতিকার পাইনি।

রমজান পালের স্ত্রী মিতালী ঘোষ বলেন, রাতে ঘরের সিঁধ কেটে ঘরে ঢুকলে আমি তাদের দেখে কে কে বললে তারা আমাকে ধমক দিয়ে আমার স্বামীকে এলোপাতাড়ি কোপাতে থাকে। আমাদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে এলাকাবাসী উদ্ধার করে আমার স্বামীকে হাসপাতালে নিয়ে যায়। আমরা এখন আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

টংগিবাড়ীতে রাত ৩টায় ঘরে ঢুকে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

B
BN DESK | 30 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার