Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় স্ত্রী নিহত

BN DESK
07 June 2024, 10:50 PM পড়তে ১ মিনিট
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় স্ত্রী নিহত

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় ফেরদৌসি বেগম(৪৫) এক নারী নিহত হয়েছেন।  

শুক্রবার (৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচরে এ দুর্ঘটনা ঘটে।

 নিহতের স্বামী মো. দুলাল মিয়া জানান, তারা কুমিল্লা নগরীর চাঁনপুরে থাকেন। সকালে গ্রামের বাড়ি চান্দিনা উপজেলার জাফরাবাদ যান। সেখানে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দেন। পরে বিকেলে মোটরসাইকেলে স্ত্রীকে বসিয়ে চাঁনপুরের বাসার দিকে রওনা হন তারা। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচরের কাছে এসে সামনে গাড়ি দেখে ব্রেক করেন। এতে স্ত্রী বাইক থেকে পড়ে গেলে পেছনে থাকা একটি ট্রাক তার স্ত্রীর মাথা পিষ্ট করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ফেরদৌসি বেগম নিহত হন।  

ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি পালিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকচাপায় স্ত্রী নিহত

B
BN DESK | 07 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার