Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চমেক হাসপাতালের জরুরি বিভাগে চালু হচ্ছে সিটিস্ক্যান সেবা 

BN DESK
05 September 2026, 09:02 PM পড়তে ১ মিনিট
চমেক হাসপাতালের জরুরি বিভাগে চালু হচ্ছে সিটিস্ক্যান সেবা 

নিউজ ডেস্ক: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে স্থাপন করা হচ্ছে সিটিস্ক্যান মেশিন। 

জাপানের সাবেক হিটাচি ব্র্যান্ডের বর্তমানে ফুজি ফিল্মের প্রায় আট কোটি টাকা মূল্যে গত ১২ জুলাই নতুন মেশিনটি সরবরাহ করে মেডিটেল প্রাইভেট লিমিটেড নামে এক প্রতিষ্ঠান।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দীন বলেন, চমেক হাসপাতালে নতুন সিটিস্ক্যান মেশিন আনা হয়েছে। মেশিনটি হাসপাতালের জরুরি বিভাগে স্থাপনের কাজ চলছে। 

প্রসঙ্গত, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত গড়ে ৩০ থেকে ৫০ জনের সিটিস্ক্যান সেবা প্রদান করা হয়ে থাকে। পরীক্ষা ভেদে মাত্র ২ থেকে ৪ হাজার টাকায় এ সেবা গ্রহণ করতে পারে রোগীরা। এতদিন একটি মেশিন বারবার বিকল হওয়ার কারণে বেসরকারি ল্যাবে ছুটতে হতো রোগীদের।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

চমেক হাসপাতালের জরুরি বিভাগে চালু হচ্ছে সিটিস্ক্যান সেবা 

B
BN DESK | 16 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার