Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুমিল্লায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

BN DESK
11 May 2024, 08:11 PM পড়তে ১ মিনিট
কুমিল্লায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার মুরাদনগরে ফুটবল খেলতে গিয়ে সিয়াম (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উত্তর ত্রিশ এলাকার বালুর মাঠে এ ঘটনায় নিহত সিয়াম উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের প্রবাসী হুমায়ন কবিরের ছেলে।

জানা যায়, সকালে সিয়াম বন্ধুদের সাথে নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ খেলতে ত্রিশ গ্রামের বালুর মাঠে গিয়েছিল। তাদের খেলা চলাকালীন সময়ে মাঠে বজ্রপাতের ঘটনা ঘটলে এতে সিয়াম মাঠেই জ্ঞান হারিয়ে ফেলে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এনামুল হক বলেন, সিয়ামের শরীরে পুড়ে যাওয়ার মতো কোনো চিহ্ন পাওয়া যায়নি। ইসিজি করার পর তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি।

নবীপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, সিয়াম কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। বজ্রপাতের শব্দে ঘটনাস্থলেই সে জ্ঞান হারিয়ে ফেলে। ছেলেটি ভদ্র স্বভাবের ছিল তার মৃত্যুতে এলাকা জুড়ে শোক প্রকাশ করছে।

 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
চট্টগ্রাম

কুমিল্লায় ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

B
BN DESK | 11 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার