Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

 জয়পুরহাটে মদকসহ ৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

BN DESK
05 September 2026, 12:31 PM পড়তে ১ মিনিট
 জয়পুরহাটে মদকসহ ৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

জয়পুরহাট জেলা প্রতিনিধি : জয়পুরহাটে পৃথক দু’টি অভিযান চালিয়ে মাদকসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জয়পুরহাট র‌্যাব-৫।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহষ্পতিবার দিবাগত রাতে জয়পুরহাট সদর উপজেলার কেশবপুর এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী সদর উপজেলার কেশবপুর গ্রামের মোঃ মোসলেম মন্ডলের ছেলে মোঃ রনি হোসেনকে (৩২) গ্রেফতার করা হয়।

অপরদিকে সদর উপজেলার চকশ্যাম এলাকায় অভিযান চালিয়ে পৌনে দুই লিটার চোলাই মদসহ মাদক ব্যবসায়ী সদর উপজেলার চকশ্যাম গ্রামের মোঃ আবু বকর সিদ্দিকে ছেলে মোঃ জুয়েল রানা (৩২),  মৃত নইম উদ্দিনের ছেলে মোঃ আল আমিন (২৭), মোঃ রেজাউল ছেলে মোঃ একরামুল (২৫), মৃত আমির উদ্দিনের ছেলে মোঃ সালাম (২৫) ও মৃত বাদেশের ছেলে মোঃ গোলজার হোসেন (৪৫) গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জয়পুরহাট সদর থানায় পৃথক দু’টি  মামলা করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

 জয়পুরহাটে মদকসহ ৬ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

B
BN DESK | 28 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার