Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিজ ঘরে মিললো নারীর মরদেহ, পলাতক স্বামী

BN DESK
15 May 2024, 01:40 PM পড়তে ১ মিনিট
নিজ ঘরে মিললো নারীর মরদেহ, পলাতক স্বামী

মফস্বল ডেস্ক : পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আজ বুধবার (১৫ মে) সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার খাসকান্দি এলাকার বসতঘর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম জিয়াসমিন আক্তার (২৫)। তিনি ওই এলাকার মোহাম্মদ শাহজালালের স্ত্রী।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পুলিশ নিহত নারীর ক্ষতবিক্ষত মরদেহ ঘর থেকে উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, স্বামী শাহজালাল মঙ্গলবার দিবাগত রাতের কোনও এক সময় তাকে হত্যা করে। তার শরীরের বিভিন্ন স্থানে ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার স্বামী পলাতক রয়েছে।

তিনি আরও জানান, স্ত্রী হত্যায় অভিযুক্ত শাহজালাল এলাকার চিহ্নিত চোর এবং ফৌজদারি মামলার আসামি। কিছুদিন আগে একটি ফৌজদারি মামলায় ছয় মাস সাজা ভোগ করেছে সে। তাকে গ্রেফতারের জন্য পুলিশের টিম কাজ করছে। এদিকে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।স্থানীয়রা জানান, শাহজালাল প্রায় দুই মাস আগে ওই নারীকে হঠাৎ বাড়িতে নিয়ে এসে স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয়। নিহত জিয়াসমিনের পৈতৃক বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে বলে জানা গেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ঢাকা

নিজ ঘরে মিললো নারীর মরদেহ, পলাতক স্বামী

B
BN DESK | 15 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার