Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

পটুয়াখালীতে ৮২ মণ মাছসহ দুই পিকআপ জব্দ

BN DESK
09 July 2024, 03:39 PM পড়তে ১ মিনিট
পটুয়াখালীতে ৮২ মণ মাছসহ দুই পিকআপ জব্দ

নিউজ ডেস্ক: সমুদ্রে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞার মধ্যে পটুয়াখালীর কলাপাড়ায় ৮০ মণ লইট্যা ও ২ মণ ইলিশসহ ২টি পিকআপ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ জুলাই) বিকেল চারটার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহম্মেদ।

এ সময় ১১ জন মাছ ব্যবসায়ীকে ৫ হাজার করে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। অবরোধকালীন সময়ে সামুদ্রিক মাছ আর পরিবহন করবেন না মর্মে মুচলেকা দিলে ট্রাক ও দুই চালককে ছেড়ে দেওয়া হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
দেশজুড়ে

পটুয়াখালীতে ৮২ মণ মাছসহ দুই পিকআপ জব্দ

B
BN DESK | 09 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার