Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বগুড়া সদরের ভাইস চেয়ারম্যান পদে স্থগিতকৃত নির্বাচন ৯ জুন

BN DESK
05 September 2026, 07:05 PM পড়তে ১ মিনিট
বগুড়া সদরের ভাইস চেয়ারম্যান পদে স্থগিতকৃত নির্বাচন ৯ জুন

স্টাফ রিপোর্টার : বগুড়ায় স্থগিত হওয়া ভাইস চেয়ারম্যান পদের নির্বাচন আগামী ৯ জুন রোববার  অনুষ্ঠিত হবে। গত ২৯ মে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ইফতারুল ইসলাম মামুনের অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন স্থগিত করা হয়।

মামুন অভিযোগ করেন, প্রতীক হিসেবে তাকে কাঠি দেওয়া আইসক্রিম এর ছবি সম্বলিত নমুনা দেওয়া হয়। যাতে উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার সৈয়দ আবু ছাইদ স্বাক্ষর করেন। কিন্তু ভোটের দিন তিনি দেখতে পান ব্যালটে তাকে দেওয়া প্রতীক নাই। নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ে অভিযোগ করায় ওই দিন ভোট স্থগিত করা হয়।

আজ রোববার (২ জুন) জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে স্থগিত করা নির্বাচন আগামী ৯ জুন অনুষ্ঠিত হবে। তবে কাঠি দেওয়া আইসক্রিম নয় ২৯ মে‘র নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে যে প্রতীক ছাপা হয়েছে সেই প্রতীকেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

২৯ মে‘র মুদ্রিত ব্যালটেই নির্বাচন হবে প্রতীকের কোন পরিবর্তন হবে না। অর্থাৎ ‘কোণ আইসক্রিম’ আকৃতির যে প্রতীক রয়েছে তাতেই ৯ জুনের নির্বাচন হবে। এর জন্য নতুন করে আর কোন তফসিল হবে না। ব্যালটে যে প্রতীক ছাপা হয়েছে সেই প্রতীকেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে ৯ জুন এর নির্বাচনকে সামনে রেখে আজ রোববার (২ জুন) রাতে জেলা নির্বাচন অফিসে ভাইস চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে সভা করেছে সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো.মাহমুদ হাসান। সভায় এই পদের প্রদ্বিন্দ্বী ১৬ জন প্রার্থীই উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

বগুড়া সদরের ভাইস চেয়ারম্যান পদে স্থগিতকৃত নির্বাচন ৯ জুন

B
BN DESK | 02 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার