Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ক্ষেতলালে চেয়ারম্যান হলেন দুলাল

BN DESK
05 September 2026, 10:35 AM পড়তে ১ মিনিট
ক্ষেতলালে চেয়ারম্যান হলেন দুলাল

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুলাল মিয়া সরদার  দোয়াত কলম প্রতীকে ৩০ হাজার ৩৯০  ভোট  পেয়ে  বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাইফুল ইসলাম তালুকদার আনারস প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৯০১ ভোট।

ভাইস-চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন মো.মতলুব হোসেন, তার প্রাপ্ত ভোট ২৪৫১৭। নিকটতম প্রতিদ্বন্দ্বীপ্রার্থী এসএম তুহিন তালা প্রতীকে পেয়েছেন ২০৯৪৬ ভোট। মহিলা ভাইস  চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নুরুন্নাহার, তার প্রতীক ছিলো সেলাই মেশিন।

তিনি পেয়েছেন ৩৭৩৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী নূরবানু হাঁস প্রতীকে পেয়েছেন ১৩৪৪৫ ভোট
উপজেলায়  মোট  ভোটার ৯৫ হাজার ১৯১ জন। এর মধ্যে ভোট পড়েছে ৬৪ হাজার ৭৩০ । ভোট পড়েছে ৬৮ শতাংশ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

ক্ষেতলালে চেয়ারম্যান হলেন দুলাল

B
BN DESK | 08 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার